মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

ফিফার ‘ইনফান্তিনো যুগ’ শেষ, আমূল পরিবর্তনের ডাক লা লিগা প্রধানের

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে তীব্র সমালোচনা করেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। তিনি মনে করেন, ইনফান্তিনোর সময়কাল ফুরিয়ে এসেছে এবং ফুটবল বিশ্বে একটি নতুন শাসনব্যবস্থা প্রতিষ্ঠার এখনই সময়। তেবাসের মতে, ইনফান্তিনো ফুটবলের উন্নয়নে অবদান রাখার পরিবর্তে এর মৌলিক কাঠামোকেই ক্ষতিগ্রস্ত করছেন।

২০১৩ সাল থেকে লা লিগার সভাপতির দায়িত্ব পালন করা তেবাস বলেন, ‘আমার মনে হয়, জিয়ান্নি ইনফান্তিনোর সময় অনেক আগেই শেষ হয়ে গেছে। সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে নয়, বরং আমি এই ধরনের ব্যবস্থাপনা পদ্ধতি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে আসছি।’ তিনি আরও যোগ করেন, ‘জিয়ান্নি ইনফান্তিনো এমন কেউ নন, যিনি ফুটবলের উন্নয়নে অবদান রাখেন। বরং তার প্রকল্পগুলো ফুটবলের মূল সত্তাকে ধ্বংস করছে: জাতীয় লিগগুলো। ফুটবল শুধু অভিজাতদের মধ্যে সীমাবদ্ধ নয়। আমার মতে, ইনফান্তিনো যুগ শেষ।’

ইনফান্তিনো সম্প্রতি ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির একটি ব্যর্থ পরিকল্পনার জন্য সমালোচিত হয়েছেন এবং এর জন্য ক্ষমাও চেয়েছেন। এর মধ্যেই উয়েফা ও কয়েকটি ফুটবল অ্যাসোসিয়েশন তার পদত্যাগ দাবি করেছে। এছাড়া, উয়েফার মহাসচিব থাকাকালীন এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে, যা তিনি অস্বীকার করেছেন। এই সব মিলিয়ে ইনফান্তিনোর অবস্থানকে নড়বড়ে মনে করছেন তেবাস।

তেবাস কেবল ইনফান্তিনোর বিদায়ই চান না, তিনি আশা করেন যে নতুন সভাপতি নির্বাচিত হলে ফিফার পুরোনো কাঠামোতেও আমূল পরিবর্তন আনা হবে। তিনি বলেন, ‘এখন দেখার বিষয়, কখন এটা কার্যকর হয় এবং তার উত্তরসূরি কীভাবে নির্বাচিত হন। আমি আশা করব এটা কেবল একজন লোকের জায়গায় আরেকজনকে আনার মতো ব্যাপার হবে না, আমূল পরিবর্তন হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলের রোভার যাচ্ছে চন্দ্রাভিযানে: নতুন ‘প্রমিস’ প্রজেক্ট উন্মোচন করল নাসা

ফিফার ‘ইনফান্তিনো যুগ’ শেষ, আমূল পরিবর্তনের ডাক লা লিগা প্রধানের

আপডেট সময় : ১১:৫৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬