মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রোববার চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে তারা একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন।

এর আগে বিকেল ৩টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী থেকে ফটিকছড়ি উপজেলায় পৌঁছান। হেলিকপ্টারটি ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে অবতরণের পর স্থানীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এরপর প্রধানমন্ত্রী সড়কপথে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশে যাত্রা করেন। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ তাকে শুভেচ্ছা জানান।

আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে দেখে মাদ্রাসার শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন এবং কুশল বিনিময় করেন। এরপর মাদ্রাসার কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রী সড়কপথে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উদ্দেশে রওনা দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে বিগত সরকারের নৃশংসতার পূর্ণাঙ্গ ইতিহাস সংরক্ষণের দাবি

প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময়

আপডেট সময় : ০৬:০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬