মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বায়তুল মোকাররমে ১১ দলের বিশাল সমাবেশ

২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে’ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এক বিশাল গণসমাবেশ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তবে নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই ১১ দলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়, যা এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে এই সমাবেশে ১১ দলের শীর্ষ নেতারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন। সমাবেশ শুরুর আগেই বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা মঞ্চে আসন গ্রহণ করেন।

এই সমাবেশকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা দলে দলে যোগ দেন, যা গণঅভ্যুত্থানের আদর্শ ও গণভোটের রায়ের প্রতি তাদের অবিচল আস্থার প্রতিফলন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে বাধা: সাবেক যুগ্ম সচিব জগলুল কারাগারে, রিমান্ড কাল

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বায়তুল মোকাররমে ১১ দলের বিশাল সমাবেশ

আপডেট সময় : ০২:১৫:০১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬