মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে ইরাকের উল্লেখযোগ্য তেল রপ্তানি: এক মাসে ৩০ মিলিয়ন ব্যারেল অতিক্রম

এক প্রতিবেদনে জানা গেছে, ইরাক হরমুজ প্রণালি দিয়ে এক মাসে তিন কোটি ব্যারেলের বেশি অপরিশোধিত তেল রপ্তানি করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি-এর তথ্য অনুযায়ী, গত ৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সময়ে ইরাক ৩০ মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করে।

এই রপ্তানির পরিমাণ যুদ্ধের আগের মাসিক গড় রপ্তানির প্রায় ২৯ শতাংশ। যুদ্ধপূর্ব সময়ে ইরাক প্রতি মাসে গড়ে ১০৫ মিলিয়ন ব্যারেল তেল হরমুজ প্রণালি দিয়ে রপ্তানি করতো, যার বেশিরভাগই আসতো দেশটির দক্ষিণাঞ্চলের বসরা এলাকার তেল টার্মিনাল থেকে।

ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা সোমো-এর প্রধান আলি নিজার অনুমান করেন, ওই জুলাই মাসে হরমুজ প্রণালি দিয়ে ৩ কোটি ৫৫ লাখ থেকে ৩ কোটি ৭০ লাখ ব্যারেল পর্যন্ত তেল পরিবহন হয়েছিল। একই সময়ে ইরাক-তুরস্ক পাইপলাইন ব্যবহার করে সিহান বন্দরের মাধ্যমে আরও ৭ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করা হয়। এছাড়া, ইরাক সিরিয়ার মধ্য দিয়ে ট্যাংকার ট্রাকের মাধ্যমেও কিছু অপরিশোধিত তেল পরিবহন করেছে এবং সিরিয়ার বানিয়াস বন্দরে একটি পাইপলাইন নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসে ছাত্রদলের সন্ত্রাস বরদাশত করা হবে না: মামুনুল হক

হরমুজ প্রণালি দিয়ে ইরাকের উল্লেখযোগ্য তেল রপ্তানি: এক মাসে ৩০ মিলিয়ন ব্যারেল অতিক্রম

আপডেট সময় : ০২:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬