মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ থাকলে ইরানকে ‘কঠিন আঘাত’ করার হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, আলোচনা ব্যর্থ হলে এবং হরমুজ প্রণালি বন্ধ থাকলে ইরানকে ‘কঠিন আঘাত’ করা হবে।

ট্রাম্প বলেন, ‘ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না। তারা এখনো তা করতে পারেনি। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে।’ হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রণালিটি খুব শিগগিরই খুলে দেওয়া হবে। অথবা তাদের খুব কঠিন আঘাত করা হবে, এরপর প্রণালি খুলে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিলাম। তখন তারা আমাকে ফোন করে খুব ভদ্রভাবে বলেছিল, ‘দয়া করে আমরা কি আলোচনা করতে পারি?’ আমি বলেছিলাম, ‘হ্যাঁ, আমরা আলোচনা করতে পারি। চলুন এটি শেষ করি। অবশেষে এটি সম্পন্ন করি।’

ট্রাম্পের ভাষ্য, ইরান বিষয়টি জানে এবং বুঝতে পারছে। তিনি জানান, ‘আমরা যা করছি, তা না করলে তারা আলোচনায় আসত না। আমরা তাদের খুব, খুব কঠিন আঘাত করেছি। তবে বড় আঘাত এখনো বাকি আছে। আশা করি, সেটি ব্যবহার করতে হবে না।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসে ছাত্রদলের সন্ত্রাস বরদাশত করা হবে না: মামুনুল হক

হরমুজ প্রণালি বন্ধ থাকলে ইরানকে ‘কঠিন আঘাত’ করার হুঁশিয়ারি ট্রাম্পের

আপডেট সময় : ০২:০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬