মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬: বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ মোনাজাত

২০২৬ সালের জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে পালন উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে পবিত্র কোরআন খতম, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার সকালে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা, তাদের পরিবারের শান্তি ও কল্যাণ, এবং দেশের শান্তি, স্থিতিশীলতা, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কল্যাণের জন্য সকলের কাছে দোয়ার আহ্বান জানান।

মহাপরিচালক বলেন, দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে আলেম-ওলামা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানুষের মধ্যে নৈতিকতা, মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতি জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি আরও বলেন, ইসলাম শান্তি, মানবিকতা, ন্যায়বিচার ও কল্যাণের শিক্ষা দেয়, তাই দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসে ছাত্রদলের সন্ত্রাস বরদাশত করা হবে না: মামুনুল হক

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬: বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ মোনাজাত

আপডেট সময় : ০২:০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬