মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

সুনামগঞ্জে সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভায় বক্তারা: পেশাদার সাংবাদিকতা ও সংগঠনের প্রতি তাঁর অবদান অনস্বীকার্য

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সহসভাপতি, প্রয়াত সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। গত রবিবার রাত ৮টায় পৌর মার্কেটে অবস্থিত রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা আবেদ মাহমুদ চৌধুরীর স্মৃতিচারণ করেন। তারা বলেন, তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও পেশাদার সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি তিনি রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার কর্ম, সততা ও অবদান নতুন প্রজন্মের সাংবাদিকদের সামনে তুলে ধরার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।

এ সময় বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন, তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার স্মৃতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

স্মরণসভায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সাবেক সভাপতি মাহবুবুর রহমান পীর, বিলেতপ্রবাসী সাংবাদিক একেএম মহিম, সাংবাদিক কুদরত পাশা, মাসুক মিয়া, শামসুল কাদির মিসবাহ, শাহরিয়ার সুমন ও কর্ণ বাবু দাস প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্র-জনতার অনুপস্থিতির অভিযোগ: সাতকানিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান বর্জন এনসিপির

সুনামগঞ্জে সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভায় বক্তারা: পেশাদার সাংবাদিকতা ও সংগঠনের প্রতি তাঁর অবদান অনস্বীকার্য

আপডেট সময় : ১২:৪২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬