ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পদত্যাগী রাষ্ট্রপতির গুলশানে মসজিদ থেকে বের হওয়ার সময় ‘চোর’ বলে সম্বোধন

বাংলাদেশের সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু রাজধানীর গুলশানে মসজিদ থেকে জুমার নামাজ আদায় করে বের হওয়ার সময় পেছন থেকে তাকে উদ্দেশ্য করে ‘চোর’ বলে মন্তব্য করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর এই ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হালকা জলপাই-সবুজ রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা ও টুপি পরিহিত চুপ্পু মসজিদ থেকে বেরিয়ে রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে গাড়িতে উঠছিলেন। এসময় একজন ব্যক্তি তাকে সালাম দেওয়ার পর অন্যজন মন্তব্য করেন, ‘একটা চোরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। ১৮ কোটি মানুষের হক নষ্ট করেছেন তিনি।’

উল্লেখ্য, শেখ হাসিনার বিদায়ের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মো. সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। প্রায় তিন বছর আট মাস দায়িত্ব পালনের পর তিনি সম্প্রতি পদত্যাগ করেন। পদত্যাগপত্রে স্বাক্ষর করার পর তিনি অসুস্থতার কথা উল্লেখ করে বলেন, চিকিৎসকদের পরামর্শে পূর্ণ বিশ্রাম ও উন্নত চিকিৎসার জন্য তিনি পদত্যাগ করছেন।

চুপ্পু ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার পদত্যাগের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বঙ্গভবনের সামনে বিক্ষোভও হয়েছিল, তবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার অজুহাতে তাকে বহাল রাখা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: এক মাসে ৩৬ মৃত্যু, আক্রান্ত ৯ হাজার ছাড়ালো

পদত্যাগী রাষ্ট্রপতির গুলশানে মসজিদ থেকে বের হওয়ার সময় ‘চোর’ বলে সম্বোধন

আপডেট সময় : ০৫:৩৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬