ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, সুস্বাস্থ্য কামনা করে বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দীর্ঘ ২৬ দিন অনশনের পর অবশেষে অনশন ভাঙলেন ভারতের প্রখ্যাত সমাজকর্মী ও পরিবেশবাদী সোনম ওয়াংচুক। অনশন ভাঙার কয়েক ঘণ্টার মধ্যেই তার সুস্বাস্থ্য কামনা করে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সোনম ওয়াংচুককে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘আমি সোনম ওয়াংচুককে অনুরোধ করছি, তিনি যেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করেন এবং দ্রুত আগের স্বাভাবিক ওজনে ফিরে আসেন। সর্বশক্তিমানের কাছে তার সুস্বাস্থ্য কামনা করছি।’

শুক্রবার গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে অনশন ভাঙার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিং, লেহ-লাদাখের অ্যাপেক্স বডির শীর্ষ নেতারা, চিকিৎসক এবং ওয়াংচুকের পরিবারের সদস্যরা। সরকারের পক্ষ থেকে জানানো হয়, দিল্লির জন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না—এই আশ্বাসের পরই তিনি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

অনশন ভাঙার পর সোনম ওয়াংচুক বলেন, ‘আমি কৃতজ্ঞ ও আনন্দিত যে আজ অনশন ভাঙতে পারলাম। সবাইকে ধন্যবাদ।’ কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা সরকারের পক্ষ থেকে একাধিক আশ্বাসের কথা তুলে ধরেন। তিনি জানান, জন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনকারী এবং ২০ জুলাই ২০২৬ সংসদ অভিমুখে পদযাত্রায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা না করার বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খন্দকের যুদ্ধে ইসলামের বিজয়ে নুয়াইম ইবনু মাসউদ (রা.)-এর ঐতিহাসিক রণকৌশল

২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, সুস্বাস্থ্য কামনা করে বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি

আপডেট সময় : ১১:০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬