বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ৪ মাত্রার ভূমিকম্পে কক্সবাজার জেলার টেকনাফ শহর কেঁপে ওঠে। রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
ভলকানো ডিসকভারি জানিয়েছে, কম্পনের তীব্রতা কম থাকায় বেশিরভাগ মানুষ এটি টের পাননি। তবে ইউরোপিয়ান-মিডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) অনুসারে, ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল।
এছাড়া, বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৪। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।
রিপোর্টারের নাম 
























