ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষ স্বীকার ওয়ার্নারের, সিডনি থান্ডারের অধিনায়কত্ব নিয়ে সংশয়

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ স্বীকার করেছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এই ঘটনায় বিগ ব্যাশ লিগের (বিবিএল) দল সিডনি থান্ডারের অধিনায়ক হিসেবে তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগেও এমন ঘটনায় শিরোনাম হয়েছিলেন ওয়ার্নার।

ওয়েভারলি লোকাল কোর্টে ওয়ার্নারের ব্যক্তিগত উপস্থিতির প্রয়োজন না হলেও, তার আইনজীবী ববি হিল আদালতকে জানান যে, গত ৫ এপ্রিল ইস্টার সানডেতে সংঘটিত ‘মিড-রেঞ্জ ড্রিংক ড্রাইভিং’ এর অভিযোগ ওয়ার্নার স্বীকার করে নিচ্ছেন। যদিও ঘটনার বিস্তারিত তথ্য-উপাত্ত নিয়ে এখনো উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ইস্টারের ছুটিতে দেশে ফেরার পর সিডনির পূর্বাঞ্চলে গাড়ি চালানোর সময় ওয়ার্নারকে থামানো হয়। মারুব্রা পুলিশ স্টেশনে নেওয়া হলে দ্বিতীয় পরীক্ষায় তার রক্তে অ্যালকোহলের মাত্রা ০.১০৪ ধরা পড়ে, যা অস্ট্রেলিয়ায় অনুমোদিত আইনি সীমার দ্বিগুণেরও বেশি।

ওয়ার্নারের আইনজীবী মে মাসেই জানিয়েছিলেন যে তার মক্কেল দোষ স্বীকার করবেন। সে সময় হিল বলেছিলেন, ওয়ার্নার তার ভুল বুঝতে পেরেছেন এবং উবার ডাকার পরিবর্তে নিজের গাড়ি চালানোর সিদ্ধান্তকে ‘বেপরোয়া ও নির্বুদ্ধিতাপূর্ণ’ হিসেবে আখ্যায়িত করেছেন। আইনজীবীর ভাষ্যমতে, এক বন্ধুর বাড়িতে তিন গ্লাস ওয়াইন পান করার পর ওয়ার্নার গাড়ি নিয়ে বের হন এবং পুলিশ তাকে থামানোর মাত্র ১১ মিনিট আগে শেষবার মদ পান করেছিলেন।

আইনজীবী আরও জানান, ওয়ার্নার তার ভুলের জন্য অনুতপ্ত এবং আদালতের কাছে নমনীয়তা চাইলেও, অন্য নাগরিকদের মতোই শাস্তি মেনে নিতে প্রস্তুত। এই ঘটনার জেরে সিডনি থান্ডারের অধিনায়ক হিসেবে ওয়ার্নারের অবস্থান অনিশ্চিত হয়ে পড়েছে। ক্লাব কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য না করলেও, নিউ সাউথ ওয়েলসের প্রধান নির্বাহী লি জারমন পূর্বে বলেছিলেন যে অভিযোগগুলো উদ্বেগজনক এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘোর বিরোধী তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৫ জুলাই: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তাণ্ডব ও ছাত্র-জনতার ঐতিহাসিক প্রতিরোধ

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষ স্বীকার ওয়ার্নারের, সিডনি থান্ডারের অধিনায়কত্ব নিয়ে সংশয়

আপডেট সময় : ০৮:৪৮:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬