বিশ্ব রাজনীতিতে একতরফা চুক্তির দিন শেষ হয়ে গেছে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করে, কিন্তু অন্য পক্ষকে অবশ্যই তার মূল্য দিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
গালিবাফ তার বার্তায় একটি সমঝোতা স্মারকের ছবি যুক্ত করেন, যেখানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিষয়টি উল্লেখ রয়েছে। তিনি স্পষ্টভাবে জানান, ওই অঞ্চলে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ইরান প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা গ্রহণ করবে। মূলত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতেই এই কঠোর বার্তা দিলেন তিনি।
পার্লামেন্ট স্পিকারের এই বক্তব্য ইরানের অনড় অবস্থানেরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে আন্তর্জাতিক সমুদ্রসীমায় নিজেদের অধিকার রক্ষায় ইরান যে কোনো ধরনের আপস করবে না, তা আবারও পরিষ্কার করা হলো।
রিপোর্টারের নাম 























