ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

অ্যাজটেক স্টেডিয়ামে এক রোমাঞ্চকর ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে নিজেদের জায়গা নিশ্চিত করেছে মেক্সিকো। স্বাগতিকদের এই জয়ে স্টেডিয়ামের বেশিরভাগ দর্শকই উচ্ছ্বসিত হয়ে ওঠে।

ম্যাচের প্রথমার্ধেই মেক্সিকো তাদের দুটি গোল আদায় করে নেয়। ২২ মিনিটের মাথায় কুইনোনেন্স প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। এরপর বিরতির ঠিক আগে রাউল হিমিনেজ অসাধারণ এক গোল করে ব্যবধান ২-০ তে উন্নীত করেন। চলতি বিশ্বকাপে এটি হিমিনেজের দ্বিতীয় গোল। এর আগে ১১ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মেক্সিকোর হয়ে এই কুইনোনেন্সই বিশ্বকাপের প্রথম গোলটি করেছিলেন।

ম্যাচ শুরুর আগে অ্যাজটেক স্টেডিয়ামে প্রবল বজ্রসহ ঝড়ো বৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। তবে প্রতিকূল আবহাওয়াও মেক্সিকোর জয় আটকাতে পারেনি। ইকুয়েডর গোল শোধের বেশ কয়েকটি সুযোগ পেলেও পরিকল্পনাহীন ফুটবলের কারণে তা কাজে লাগাতে ব্যর্থ হয় এবং তাদের বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ হয়। ম্যাচের শেষদিকে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করায় ইকুয়েডরের হিনকাপেকে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়, যা ফিফার নতুন নিয়ম অনুযায়ী শাস্তিমূলক পদক্ষেপ। রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো ডিআর কঙ্গো অথবা ইংল্যান্ডের মুখোমুখি হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা: সামান্য বৃষ্টিতেই ডুবছে শহর, বাড়ছে জনভোগান্তি

ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

আপডেট সময় : ১০:২৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬