ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

এক ঘণ্টা নীলক্ষেত অবরোধ করলেন ৪৭তম বিসিএস প্রিলি উত্তীর্ণরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

লিখিত পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন ৪৭তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ পরীক্ষার্থীরা।

শনিবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে তারা এই কর্মসূচি শুরু করেন। তবে রাত ১২টার দিকে তারা সড়ক ছেড়ে চলে যান।

এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএম‌পি) নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) ফের‌দৌস।

এর আগে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহফুজুল হক ঢাকা ট্রিবিউনকে বলেন, ‘ব্লক করেছে তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নীলক্ষেত থেকে মিরপুর রোড খোলা আছে।’

আন্দোলনকারীদের একজন সজীব কুমার পাল ঢাকা ট্রিবিউনকে জানান, তারা আনুমানিক রাত ১১টার দিকে নীলক্ষেত মোড় ব্লক করেন এবং সারারাত থাকার পরিকল্পনা থাকলেও মনে হয় ১-২ ঘণ্টা থাকবেন।

আন্দোলনরত পরীক্ষার্থীদের বক্তব্য, ৬০ দিনের সময়সীমার মধ্যে বিসিএস লিখিত পরীক্ষার পাঠ্যসূচি শেষ করে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব নয়। তাদের মতে, বিসিএস পরীক্ষায় দুই ধরনের প্রার্থী রয়েছেন— একদল অভিজ্ঞ, যারা পূর্বে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন এবং অপর দল নতুন, যারা প্রথমবারের মতো প্রিলিমিনারি পাস করে লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন। পুরনো বা অভিজ্ঞ প্রার্থীদের জন্য এই স্বল্প সময়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি গ্রহণ সম্ভব হতে পারে, কিন্তু নতুন প্রার্থীদের জন্য এটি অসম্ভব। এ কারণে পিএসসির দ্রুততার সঙ্গে লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ করাকে আন্দোলনকারীরা বৈষম্যমূলক হিসেবে মনে করছেন।

এর আগে তারা ‘যুক্তিসঙ্গত’ সময়ের দাবিতে পিএসসির চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেমকে পরীক্ষা পিছিয়ে দেওয়ার যুক্তি উপস্থাপন করে স্মারকলিপি জমা দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

এক ঘণ্টা নীলক্ষেত অবরোধ করলেন ৪৭তম বিসিএস প্রিলি উত্তীর্ণরা

আপডেট সময় : ০৬:০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫