ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরে যোগ্য নার্স পদায়নের দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরে নার্সদের জন্য সৃষ্ট সব পদে অভিজ্ঞ ও যোগ্য নার্স কর্মকর্তাদের পদায়নের দাবি জানিয়েছে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব)। শুক্রবার (২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মুহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে ন্যাব সভাপতি জাহানারা সিদ্দিকী বলেন, সম্প্রতি অন্তর্বর্তী সরকার নার্সিং অধিদফতর একীভূত করার চিন্তাভাবনা করলেও এ বিষয়ে এখনও কোনও আদেশ বা প্রজ্ঞাপন জারি করা হয়নি। তবে এরই মধ্যে কিছু নামধারী আওয়ামীপন্থি নার্স নেতা, ফ্যাসিস্ট সরকারের দোসর, চাঁদাবাজ, বর্তমান আওয়ামীপন্থি প্রশাসনের মদদে শনিবার (২২ নভেম্বর) প্রেসক্লাবের সামনে নার্সদের মহা সম্মেলন ডেকেছে।

তিনি বলেন, ওই চক্র গত বছরের অক্টোবরে সংস্কারের নামে একমাস রোগীদের কষ্ট দিয়ে রাস্তায় বিক্ষোভ-মিছিল করে জনগণের কাছে নার্সিং পেশার ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তথাকথিত আওয়ামীপন্থি নার্স নেতা আসাদুজ্জামান জুয়েল ও শরীফুল ইসলাম গং বদলি, নিয়োগ, পদায়ন, পদোন্নতি এবং বিভিন্ন মামলা মোকাবিলার নামে সাধারণ নার্সদের কাছ থেকে বিভিন্ন ধাপে কোটি-কোটি টাকা হাতিয়ে নিয়েছে ও এখনও নিচ্ছে।

জাহানারা বলেন, গত বছরের অক্টোবরে নার্সিং মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক ও পরিচালক পদগুলোতে যোগ্য নার্সদের পদায়নের জন্য এক দফা দাবিতে চক্রটি আন্দোলন করলেও বর্তমানে সেই দাবি বাদ দিয়ে প্রশাসন ক্যাডার সার্ভিস থেকে পদায়ন পাওয়া মহাপরিচালককে বহাল রাখার চেষ্টায় তৎপর এবং স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের বিরুদ্ধে সোচ্চার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা এই দ্বৈত নীতি ও বৈষম্যের পক্ষে নই।

তিনি বলেন, আমাদের দাবি, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরে নার্সদের জন্য সৃষ্ট সব পদে জ্যেষ্ঠ, অভিজ্ঞ ও যোগ্য নার্স কর্মকর্তা পদায়ন করা হোক। ১৯৭৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত নার্স কর্মকর্তারাই নার্সিং শিক্ষা, প্রশাসন ও নার্সিং সেবা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচলিত করেন। কিন্তু ২০১৬ সাল থেকে প্রশাসন ক্যাডার থেকে মহাপরিচালক ও পরিচালক নিয়োগ হওয়ার পর থেকে নার্সরা বদলি, পদোন্নতি, নার্স নিয়োগ ও উচ্চ শিক্ষা গ্রহণ ইত্যাদি ক্ষেত্রে অবর্ণনীয় হয়রানীর শিকার হয়ে আসছে তার অবসান হতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাঙ্কার্স ক্লাব ক্রিকেট: রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে এনআরবিসি ও সিটি ব্যাংক

নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরে যোগ্য নার্স পদায়নের দাবি

আপডেট সময় : ০৫:১৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫