ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ এবং এর কেন্দ্রস্থল নরসিংদী মাধবদী। ঢাকা থেকে এর দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

এটি মাঝারি আকারের ভূমিকম্প বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ভূমিকম্পের সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন বাসা থেকে বের হয়ে আসে। ঝাঁকুনিতে অনেকের বাসায় শেলফ ও টেবিল থেকে জিনিসপত্র পড়ে যায়।

কম্পন থামার পর ঢাকার বাড্ডাসহ বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়েছে। পাশাপাশি ফাঁটল ধরার এবং পলেস্তরা খসে পড়ার খবর পাওয়া গেছে।

এছাড়াও আরমানিটোলায় একটি ছয়তলা ভবন ধসে পড়ার খবর পেয়ে সেখানে গেছে ফায়ার সার্ভিস, তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

আপডেট সময় : ১২:২৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫