ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

রাজধানীর তুরাগে সেনা অভিযানে অস্ত্র গোলাবারুদ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

রাজধানীর তুরাগ থানার বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তিনটি ৩০৩ (থ্রি নট থ্রি) রাইফেল, একটি দেশীয় পিস্তল এবং ৫ রাউন্ড শর্টগান কার্টিজ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

শুক্রবার (২১ নভেম্বর) আনুমানিক রাত ৩টার দিকে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ দিয়াবাড়ি সেনা ক্যাম্প এ অভিযান পরিচালনা করে। দিয়াবাড়ি সেনা ক্যাম্প থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আসন্ন নির্বাচন উপলক্ষে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাশাপাশি নাশকতার কাজে ব্যবহারের জন্য এসব অস্ত্র ও গোলাবারুদ পরিবহন করা হচ্ছিলো বলে তথ্য পাওয়া যায়। 

অবৈধ অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

রাজধানীর তুরাগে সেনা অভিযানে অস্ত্র গোলাবারুদ উদ্ধার

আপডেট সময় : ১১:৩৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫