ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সাভারে বিকেএসপিতে ক্রীড়াবিজ্ঞান বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ক্রীড়াবিজ্ঞান বিভাগের উদ্যোগে সাভারে তিন দিনব্যাপী একটি কর্মশালা সম্প্রতি সমাপ্ত হয়েছে। ‘স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। তিনি অংশগ্রহণকারী ও আয়োজকদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমান এবং সেমিনারের অর্গানাইজিং সেক্রেটারি আবু তারেকও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আধুনিক ক্রীড়াঙ্গনে খেলোয়াড়দের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করার জন্য ক্রীড়া চিকিৎসা, পুনর্বাসন এবং জরুরি স্বাস্থ্যসেবার গুরুত্ব অনস্বীকার্য। মাঠ পর্যায়ে দুর্ঘটনা বা আকস্মিক শারীরিক জটিলতা মোকাবিলায় বেসিক লাইফ সাপোর্ট বিষয়ক জ্ঞান ও দক্ষতা অত্যন্ত জরুরি। এই ধরনের প্রশিক্ষণ ক্রীড়াবিদ, প্রশিক্ষক, ফিজিওথেরাপিস্ট এবং ক্রীড়া-সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে ক্রীড়া চিকিৎসা, আঘাত প্রতিরোধ, পুনর্বাসন ব্যবস্থাপনা এবং বেসিক লাইফ সাপোর্টের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞগণ তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে শঙ্খ নদীর তীব্র ভাঙন: মুহূর্তেই বিলীন ৪ বসতঘর

সাভারে বিকেএসপিতে ক্রীড়াবিজ্ঞান বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

আপডেট সময় : ০৮:৩০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬