ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ঢাকার ডেমরা কোনাপাড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আবদুর রশিদ (৭৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে কোনাপাড়া বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

আবদুর রশিদ ডগাইর পশ্চিমপাড়ার ডেমরার বাসিন্দা।

হাসপাতালে নেওয়া মৃতের নাতি তাহসিন আহমেদ জানান, সকালে তার দাদা ও দাদি ডেমরার বাসা থেকে সরকারি কর্মচারী হাসপাতালে ওষুধ আনার জন্য বের হন। কোনাপাড়া বাস স্ট্যান্ডে রিকশা থেকে নেমে গাড়িতে ওঠার জন্য হাঁটতে থাকেন। সে সময়ে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন আবদুর রশিদ। তাকে উদ্ধার করে প্রথমে সরকারি কর্মচারী হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে দুপুরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট সময় : ০৬:২৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫