ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

‘আমার স্বামীকে মাদক ব্যবসায়ীরা ফাঁসিয়ে দিছে’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

‘আমার স্বামীকে বিনা কারণে পুলিশ বাসা থেকে ধরে নিয়ে আসছে। সে যুবদলের নেতা গোলাম কিবরিয়া হত্যার সঙ্গে জড়িত না। তাকে এলাকার মাদক ব্যবসায়ীরা ফাঁসিয়ে দিয়েছে। সে আগে মাদক ব্যবসা করতো ঠিক আছে কিন্তু এখন করে না। এখন ভালো হয়ে গেছে।’ আদালত পাড়ায় কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন পল্লবীতে যুবদল নেতা হত্যায় অভিযুক্ত পাতা সোহেলের স্ত্রী সাথী আক্তার।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে পাতা সোহেলকে ঢাকার সিএমএম কোর্টের হাজত খানা থেকে আদালতে নেওয়ার সময় তার স্ত্রী এমন দাবি করেন।

এ সময় আদালতে মনিরুজ্জামান সোহেল ওরফে পাতা সোহেলের মা-বাবাও তাদের সন্তানকে নির্দোষ বলে দাবি করেন। পাতা সোহেলর কোনও রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল কি-না জানতে চাইলে তারা বলেন, ‘সোহেল কোনও রাজনীতির সঙ্গে জড়িত না।’

মিরপুরের পল্লবীতে থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে দোকানে ঢুকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পাতা সোহেল ও সুজনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২০ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার ইন্সপেক্টর হানিফ মিয়ার ৭ দিনের রিমান্ড আবেদন নিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাদের উভয়কে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

‘আমার স্বামীকে মাদক ব্যবসায়ীরা ফাঁসিয়ে দিছে’

আপডেট সময় : ০৬:২৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫