মার্কিন সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ বিশ্লেষণ এবং কৌশল নির্ধারণের জন্য ইরান মনোবিজ্ঞানী বিশেষজ্ঞদের সহায়তা নিয়েছিল। যুদ্ধ অবসানের লক্ষ্যে চলা এই আলোচনায় ট্রাম্পের মানসিক প্রবণতা মূল্যায়ন এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে তার কাছে পাঠানো বার্তাগুলোকে আরও কার্যকরভাবে সাজানোর জন্য এই বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করা হয়।
একজন ইরানি কর্মকর্তা ড্রপ সাইটকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণগত যে ধরণকে তারা ‘সাইকোপ্যাথিক প্রবণতা’ হিসেবে বিবেচনা করেন, তা মাথায় রেখে তার উদ্দেশ্যে পাঠানো বার্তাগুলো আরও কৌশলগতভাবে তৈরি করার জন্য তারা আলোচক দলের উপদেষ্টা হিসেবে দুইজন জ্যেষ্ঠ মনোবিজ্ঞানীকে যুক্ত করেছিলেন।
ওই কর্মকর্তা জানান, এপ্রিল মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার দ্বিপক্ষীয় আলোচনার পর এই বিশেষজ্ঞরা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হন। সে সময় উভয় পক্ষ একটি সম্ভাব্য সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তাবলি নিয়ে মতবিনিময় করছিল। তিনি আরও দাবি করেন যে, মনোবিজ্ঞানীদের সুপারিশ অনুযায়ী তাদের বার্তা ও লিখিত যোগাযোগে পরিবর্তন আনার পর থেকে ট্রাম্পের প্রতিক্রিয়ায় লক্ষণীয় উন্নতি দেখা গেছে।
রিপোর্টারের নাম 




















