ঢাকা ১১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

গণমাধ্যমকে নিখুঁত ও দায়িত্বশীল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের আয়না, তাই এটিকে অবশ্যই নিখুঁত হতে হবে। গণমাধ্যমকে নিখুঁত করে গড়ে তোলার দায়িত্ব গণমাধ্যমেরই এবং এই লক্ষ্য অর্জনে সকল পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়িয়ে একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন সম্ভব।

সোমবার রাজধানীর তথ্য ভবনের ডিএফপি সম্মেলন কক্ষে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ আয়োজিত ‘ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ১৬ জুন বাকশালী শাসনে সংবাদপত্র বন্ধের কালো দিবস উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। এনইসির যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে এবং যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদারের পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমকে নিখুঁতভাবে গড়ে তোলার উদ্যোগগুলো সবসময় আংশিক ছিল, যা পূর্ণাঙ্গতা পায়নি। এ কারণে বাংলাদেশের গণমাধ্যম একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারেনি। তিনি বিগত দিনের সব সরকারের এ দায়-দায়িত্ব বহন করা উচিত বলে মন্তব্য করেন। মন্ত্রী বলেন, সকল পক্ষকে একটি সুনির্দিষ্ট লক্ষ্যে ঐক্যবদ্ধ করা প্রয়োজন। যদি শুরুতেই লক্ষ্যের ব্যাপারে ঐকমত্য তৈরি না হয় এবং সংশ্লিষ্ট অংশীদারদের একই মঞ্চে দাঁড় করানো না যায়, তবে এই কঠিন কাজ অতীতে যে কারণে হয়নি, এবারও সেই কারণে ব্যর্থতায় পর্যবসিত হতে পারে।

তিনি আরও বলেন, গণতন্ত্রকে কাঠামোবদ্ধ না করা পর্যন্ত আমরা গণতন্ত্র চর্চা করতে পারব না। ভিন্নমত সম্মিলিতভাবে চর্চা করার সংস্কৃতি এবং তাকে কাঠামোবদ্ধ করার প্রক্রিয়াকে কখনোই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়নি। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, সেমিনারে দেওয়া বক্তব্য এবং অন্যান্যদের সাথে আলোচনার ভিত্তিতে একটি অভিন্ন লক্ষ্যের সন্ধান পাওয়া যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ: যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় আশার আলো, তবে অনেক প্রশ্ন অমীমাংসিত

গণমাধ্যমকে নিখুঁত ও দায়িত্বশীল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৪:২৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬