ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

পল্লবীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবী থানা সংলগ্ন সাগুফতা গেটের সামনে পরপর দুটি এবং পল্লবী থানা গেটের সামনে সড়কের ওপর একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পল্লবী থানায় কর্মরত এএসআই নুর ইসলাম আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘বিস্ফোরণের সময় আহত এএসআই নুর ইসলাম পল্লবী থানার গেটের সামনে অপেক্ষারত ছিলেন। তিনি বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

ডিএমপি জানায়, ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। চলমান পরিস্থিতিতে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের মতো হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।

এসব দুষ্কৃতকারীদের সম্পর্কে কোনও তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে অবহিত করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

পল্লবীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

আপডেট সময় : ০৬:০০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫