সব রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়ার কথা বলে আলোচনার জন্ম দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই বক্তব্যে ‘সব দল’ বলতে আওয়ামী লীগ অন্তর্ভুক্ত কি না, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে। তবে বিএনপি এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা প্রদান করেনি।
এদিকে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকেও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে জানতে চাওয়া হয়েছে। বর্তমানে জুলাই-আগস্ট আন্দোলন দমনে জড়িত থাকার অভিযোগে আইনি নিষেধাজ্ঞার কবলে রয়েছে আওয়ামী লীগ। সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। ফলে আইনি ও রাজনৈতিক বাস্তবতায় দলটির পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ অত্যন্ত সীমিত বলে মনে করছেন বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 
























