ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্পষ্ট জানিয়েছেন, ট্রাফিক আইন মানার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। সরকারি কর্মকর্তা বা পুলিশ সদস্য—যিনিই আইন লঙ্ঘন করবেন, তার বিরুদ্ধেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো গাড়িতে হর্ন বা হুটার ব্যবহারের সুযোগ নেই। এ বিষয়ে পুলিশ সদস্যদেরও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মে মাসে প্রায় ৩৮ হাজার মামলা ও ৮ কোটি টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে নিয়ম অমান্যকারীদের স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদীতে মিলছে মরদেহ, আড়ালে কি প্রমাণ গোপনের কৌশল?

ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০৯:১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬