সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। চলতি বছরের আগস্ট মাসের মধ্যেই এই কার্যক্রমের পাইলট প্রকল্প শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকারের প্রথম ছয় মাস পূর্তির আগেই এই উদ্যোগের দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের প্রায় ১ কোটি ৭ লাখ সরকারি প্রাথমিক শিক্ষার্থীর জন্য পর্যায়ক্রমে ইউনিফর্ম ও জুতা সরবরাহ করা হবে। পাইলট প্রকল্পের আওতায় প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ভেলক্রোযুক্ত বা ফিতাবিহীন কেডস বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানসম্মত পোশাক ও জুতা সরবরাহের বিষয়টি নিশ্চিত করতে ইতিমধ্যে দেশের শীর্ষস্থানীয় পোশাক ও ফুটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভবিষ্যতে বড় পরিসরে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকারি ও বেসরকারি খাতের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















