শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় অন্য ব্যক্তির নাম জড়ানোর বিষয়টি বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার একটি কৌশল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি স্পষ্ট জানিয়েছেন, তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তাদের বাইরে অন্য কারো সম্পৃক্ততার কোনো প্রমাণ মেলেনি।
এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, ঈদ পরবর্তী সময়ে ঢাকা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ছিল। উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতিটি ইউনিট সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে।
তিনি আরও জানান, গত এক মাসে বিশেষ অভিযানে প্রায় ২ হাজার ৮৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক কারবারিরা রয়েছে। এছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। সাইবার প্রতারণা ও অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধেও পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 





















