জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের দায়িত্ব পালন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব এবং জাতিসংঘের সভাপতির পদ সামলানোর বিষয়ে তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টেনে বলেন, অতীতেও এমন নজির রয়েছে। তৎকালীন সময়ে আধুনিক প্রযুক্তির অভাব থাকলেও দায়িত্ব পালনে কোনো ঘাটতি ছিল না। বর্তমান যুগে প্রযুক্তির কল্যাণে দুটি গুরুদায়িত্ব একসঙ্গে পালন করা আরও সহজতর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 





















