ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

চিত্রনায়িকা ববির বাসায় চুরি: দুই জন গ্রেফতার, উদ্ধার স্বর্ণালঙ্কার

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন ফারুক ও তার স্ত্রী। অভিযান চালিয়ে তাদের কাছ থেকে লুন্ঠিত ৪ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

গত ২৬ মে রাজধানীর কাফরুল এলাকায় ববির বাসায় এই চুরির ঘটনা ঘটে। শুটিংয়ের কাজে নায়িকা বাড়ির বাইরে থাকার সুযোগে দুর্বৃত্তরা গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে। ভুক্তভোগী নায়িকা জানান, তার বাবার স্মৃতিবিজড়িত অলঙ্কারসহ খোয়া যাওয়া সম্পদের পরিমাণ প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকা। ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে এবং প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনে। তবে খোয়া যাওয়া বাকি সম্পদ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদীতে মিলছে মরদেহ, আড়ালে কি প্রমাণ গোপনের কৌশল?

চিত্রনায়িকা ববির বাসায় চুরি: দুই জন গ্রেফতার, উদ্ধার স্বর্ণালঙ্কার

আপডেট সময় : ০৫:৫৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬