ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যু: অব্যবস্থাপনা ও অবহেলার দায় চিহ্নিত

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তদন্ত কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, হাসপাতালটি পরিচালনার জন্য বর্তমান ভবনটি মোটেও উপযুক্ত নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, পোস্ট-অপারেটিভ কক্ষটিতে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা ছিল না এবং দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় সেখানে অক্সিজেনের ঘাটতি ও কার্বন ডাই অক্সাইডের আধিক্য দেখা দেয়। এছাড়া কক্ষটির ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষের উপস্থিতি ছিল, যা নবজাতকদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ছিল।

তদন্তে আরও উঠে এসেছে যে, নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরেও দায়িত্বরত সেবিকারা চিকিৎসকদের অবহিত করেননি এবং দ্রুত জরুরি ব্যবস্থা গ্রহণে চরম অবহেলা প্রদর্শন করেছেন। এছাড়া হাসপাতালটির প্রশাসনিক কর্মকর্তাদের সক্ষমতার অভাব এবং পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে কোনো চিকিৎসকের অনুপস্থিতি ছিল বড় ধরনের ত্রুটি। নবজাতকদের মৃত্যুরোধে হাসপাতালের সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স না থাকাকেও এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদীতে মিলছে মরদেহ, আড়ালে কি প্রমাণ গোপনের কৌশল?

আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যু: অব্যবস্থাপনা ও অবহেলার দায় চিহ্নিত

আপডেট সময় : ০৫:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬