ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে

ব্রাহ্মণবাড়িয়া পাঘাচং রেলওয়ে স্টেশনের কাছে একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে পাশের পুকুরে পড়ে গেছে। বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি আসার সময় মাইক্রোবাসটি রেললাইনের ওপর আটকে পড়ে। ট্রেনটি আসতে দেখে চালক ও যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে নিরাপদ দূরত্বে সরে যান। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তারা। দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। তবে এ ঘটনায় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদীতে মিলছে মরদেহ, আড়ালে কি প্রমাণ গোপনের কৌশল?

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে

আপডেট সময় : ০৫:৫৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬