ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

হাজিদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: বিমান প্রতিমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজিদের দেড় শতাধিক লাগেজ কেটে মালামাল চুরির যে অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, সিসিটিভি ফুটেজ ও বডি ওন ক্যামেরার তথ্য যাচাই করে কোনো চুরির প্রমাণ পাওয়া যায়নি।

প্রতিমন্ত্রী আরও জানান, মোট ৮৩৬টি লাগেজের মধ্যে মাত্র ২১টি ব্যাগ ছেঁড়া পাওয়া গেছে। মূলত নিয়ম বহির্ভূতভাবে লাগেজে তরল পদার্থ বা জমজমের পানি বহন করার কারণে স্ক্যানিংয়ের সময় কর্তৃপক্ষ তা খুলে পরীক্ষা করে, যা আন্তর্জাতিক নিয়ম মেনেই করা হয়। কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি এবং এ সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদীতে মিলছে মরদেহ, আড়ালে কি প্রমাণ গোপনের কৌশল?

হাজিদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: বিমান প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৫:৫৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬