বিদ্যুতের প্রান্তিক ও নিম্ন আয়ের গ্রাহকদের জন্য সুখবর দিয়েছে বিদ্যুৎ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। সংস্থাটি আবাসিক শ্রেণির লাইফলাইন এবং প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) গ্রাহকদের জন্য বর্ধিত বিদ্যুৎমূল্য প্রত্যাহার করে নিয়েছে। ফলে এই দুই স্তরের গ্রাহকদের আগের নির্ধারিত মূল্যহারেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে।
বিতরণকারী সংস্থাগুলোর আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। নতুন এই সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর যে আয় কমবে, তা সরকার ভর্তুকি হিসেবে সমন্বয় করবে। তবে প্রথম ও দ্বিতীয় ধাপের গ্রাহকদের জন্য ছাড় দেওয়া হলেও অন্যান্য শ্রেণির গ্রাহকদের ক্ষেত্রে গত ৩ জুন ঘোষিত নতুন দামই বহাল থাকবে।
রিপোর্টারের নাম 





















