ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে ঢাকার ২৭ ওয়ার্ড, বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। সর্বশেষ পরিচালিত এক জরিপে ২৭টি ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য ‘চরম ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টিতেই এডিস মশার ঘনত্ব সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি পাওয়া গেছে।

সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠপর্যায়ে জরিপ চালিয়ে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। আগামী ৭ জুন থেকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পাঁচ দিনব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে। এডিস মশার লার্ভা ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধিতে এই কার্যক্রম চলমান থাকবে। সাধারণ মানুষকে এই দুর্যোগ মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদীতে মিলছে মরদেহ, আড়ালে কি প্রমাণ গোপনের কৌশল?

ডেঙ্গুর ঝুঁকিতে ঢাকার ২৭ ওয়ার্ড, বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের ঘোষণা

আপডেট সময় : ০৪:৫০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬