ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

হাওরবাসীর দুর্দিন: বাজেটে ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে হাওর অঞ্চলের উন্নয়নে ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা। সিলেটে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা জানান, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও প্রতি বছর ফসলহানির কারণে হাওর এলাকার কৃষকরা মানবেতর জীবনযাপন করছেন। তাদের পুনর্বাসন ও সুরক্ষার জন্য এই বিশেষ বরাদ্দ এখন সময়ের দাবি।

সভায় হাওরবাসীর জন্য ২০ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। এর মধ্যে কৃষি বীমা চালু, ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা প্রদান, নদী ও বিল খনন, কৃষিপণ্য সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং হাওরাঞ্চলে পূর্ণাঙ্গ আবহাওয়া অফিস স্থাপনের দাবি জানানো হয়েছে। অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, হাওরের ফসলহানি জাতীয় অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে, তাই সমন্বিত পানি ব্যবস্থাপনা ও গবেষণার ওপর জোর দেওয়া প্রয়োজন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদীতে মিলছে মরদেহ, আড়ালে কি প্রমাণ গোপনের কৌশল?

হাওরবাসীর দুর্দিন: বাজেটে ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি

আপডেট সময় : ০৪:৪৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬