ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

সব দলের রাজনৈতিক কর্মকাণ্ডের পথ উন্মুক্ত রাখতে চায় বিএনপি: মির্জা ফখরুল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটি সুস্থ ও উদার গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা বর্তমান সময়ের দাবি। কোনো রাজনৈতিক দলকেই তাদের কর্মকাণ্ড থেকে বিরত রাখতে চায় না বিএনপি। বরং সব দল যেন জনগণের সামনে তাদের বক্তব্য তুলে ধরতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে চায় তার দল। জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা কাদের ক্ষমতায় দেখতে চায়।

ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ও স্থানীয় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, অতীতে জোর করে বা ধমকিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা ব্যর্থ হয়েছে এবং এর পরিণতি সবাইকে দেখতে হয়েছে। তাই বিএনপি জনগণের আস্থার ওপর ভিত্তি করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বিগত নির্বাচনে জনগণ বিএনপির প্রতি যে আস্থা রেখেছে, তার প্রতিদান দিতে নেতাকর্মীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব দলের রাজনৈতিক কর্মকাণ্ডের পথ উন্মুক্ত রাখতে চায় বিএনপি: মির্জা ফখরুল

আপডেট সময় : ০২:০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬