ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

‘মায়াপাখি’ নাটকের গানে মুগ্ধ দর্শক, আলোচনায় মুত্তাকী হাসিব

ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া নাটক ‘মায়াপাখি’র একটি বিশেষ গান ‘এক মুহূর্তের শূন্যতা’ শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেছে। তরুণ সংগীতশিল্পী মুত্তাকী হাসিবের কণ্ঠে গাওয়া এই বিরহধর্মী গানটি নাটকটির জনপ্রিয়তায় বড় ভূমিকা রাখছে। নাটকটি প্রকাশের মাত্র পাঁচ দিনেই ইউটিউবে প্রায় ৮০ লাখ দর্শক উপভোগ করেছেন।

নাটকটির গল্প ও আবেগঘন পরিবেশনার সাথে মুত্তাকী হাসিবের কণ্ঠের মেলবন্ধন দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। গানটির কথা লিখেছেন শমেশ্বর অলি এবং সুর ও সংগীতায়োজন করেছেন সজিদ সরকার। নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, নাজনীন নিহা ও শাহেদ শরীফ খান। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। সংগীতশিল্পী মুত্তাকী হাসিব জানান, গানটির কথা ও সুরের গভীরতা তাকে শুরু থেকেই অনুপ্রাণিত করেছে এবং দর্শকদের এই অভূতপূর্ব সাড়া তার ক্যারিয়ারের অন্যতম প্রাপ্তি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের হাওরাঞ্চলে শিক্ষার্থীদের জন্য ১৬টি বিদ্যালয়ে নৌকা বিতরণ: যাতায়াত সহজ ও নিরাপদ

‘মায়াপাখি’ নাটকের গানে মুগ্ধ দর্শক, আলোচনায় মুত্তাকী হাসিব

আপডেট সময় : ০৭:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬