ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

পারফরম্যান্সে মুগ্ধ হয়ে অপুকে সোনার কলস উপহার

দশম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে নিজের নাচের পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার সেই দুর্দান্ত পরিবেশনায় মুগ্ধ হয়ে তাকে একটি বিশেষ সম্মাননা হিসেবে ‘সোনার কলস’ উপহার দেওয়া হয়েছে। চ্যানেল আইয়ের পক্ষ থেকে এই সম্মাননা তুলে দেন ফরিদুর রেজা সাগর।

উপহার পাওয়ার পর আবেগাপ্লুত অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এই সোনার কলস কেবল একটি উপহার নয়, এটি তার দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি এবং অভিভাবকতুল্য বড়দের স্নেহ ও ভালোবাসার প্রতীক। তিনি জানান, অনুষ্ঠানের মহড়ার সময় ফরিদুর রেজা সাগরের কাছে তিনি নিজের একটি ইচ্ছার কথা জানিয়েছিলেন, যা পরে এই বিশেষ সম্মাননার মাধ্যমে পূর্ণতা পেল। অপু বিশ্বাস তার প্রতিক্রিয়ায় বলেন, জীবনে অনেক পুরস্কার পেলেও এই সম্মাননা তার কাছে অত্যন্ত আবেগের ও মর্যাদাপূর্ণ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ লাখ টাকা দিয়েও মেলেনি বেতন: নওগাঁয় ১১ বছর ধরে বিনা পারিশ্রমিকে শিক্ষকতা

পারফরম্যান্সে মুগ্ধ হয়ে অপুকে সোনার কলস উপহার

আপডেট সময় : ০৬:৪৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬