ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। জানা গেছে, দীর্ঘদিনের সঙ্গী গৌরি স্প্র্যাটের সঙ্গে আগামী ৫ জুলাই একটি ঘরোয়া আয়োজনে তিনি নতুন জীবন শুরু করবেন। ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, গত দুই বছরের বেশি সময় ধরে এই জুটি একসঙ্গে বসবাস করছেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অত্যন্ত সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

আমির খান ও গৌরি স্প্র্যাটের পরিচয় দীর্ঘ ২৫ বছরের পুরনো হলেও তাদের প্রেমের সম্পর্ক শুরু হয় ২০২৪ সালের শুরুর দিকে। আমির তার ৬০তম জন্মদিনে গৌরিকে আনুষ্ঠানিকভাবে নিজের ‘পার্টনার’ হিসেবে পরিচয় করিয়ে দেন। বর্তমানে গৌরি আমির খান প্রোডাকশনস-এর সঙ্গে যুক্ত রয়েছেন। এর আগে আমির খান রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। আগের দুই সংসার থেকে তার তিন সন্তান রয়েছে। গৌরির সঙ্গে নতুন জীবনের শুরু নিয়ে আমির বেশ আশাবাদী বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ লাখ টাকা দিয়েও মেলেনি বেতন: নওগাঁয় ১১ বছর ধরে বিনা পারিশ্রমিকে শিক্ষকতা

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান

আপডেট সময় : ০৬:৪৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬