ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

ট্রাইব্যুনাল এলাকায় বিশেষ নিরাপত্তা বহাল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তায় আজ মঙ্গলবারও (১৮ নভেম্বর) সেনাবাহিনী ও বিজিবি কড়া পহারায় রয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সোমবার (১৭ নভেম্বর) মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘিরে ট্রাইব্যুনালের আশপাশের এলাকায় গত পরশু থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এই নিরাপত্তা ব্যবস্থা আজ মঙ্গলবারও বহাল রাখা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ঘিরে নিরাপত্তায় রয়েছেন পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। আজ দিনভর তারা এভাবেই নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন দায়িত্বরতরা।

পুলিশ সদস্যদের পাশাপাশি সেনা ও বিজিবির বিশেষ নিরাপত্তা টিম সেখানে অবস্থান নিয়েছে

সরেজমিন দেখা গেছে, পুলিশ সদস্যদের পাশাপাশি সেনা ও বিজিবির বিশেষ নিরাপত্তা টিম অবস্থান নিয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও রয়েছেন। পথচারী থেকে শুরু করে আইনজীবী-সাংবাদিক সবার পরিচয় যাচাই করে ট্রাইব্যুনালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

এছাড়া সুপ্রিম কোর্টের ভেতরে ও বাইরে কড়া নজরদারিতে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাধারণ মানুষের চলাচলেও রয়েছে নিয়ন্ত্রিত ব্যবস্থা। রায় ঘোষণার পরবর্তী পরিস্থিতি বিবেচনায় রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা।

এর আগে, সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুনের পাঁচ বছরের কারাদণ্ডের রায় দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

ট্রাইব্যুনাল এলাকায় বিশেষ নিরাপত্তা বহাল

আপডেট সময় : ০৩:৫২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫