ফ্রান্সের একটি মানসিক হাসপাতালে রোগীদের চিকিৎসায় যোগ করা হয়েছে এক অভিনব পদ্ধতি। প্রথাগত ওষুধের পাশাপাশি সেখানে ব্যবহার করা হচ্ছে ‘থেরাপি গাধা’। হাসপাতালটির শান্ত পরিবেশে রোগীরা গাধাদের যত্ন নেওয়া ও তাদের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন।
২০১৬ সালে শুরু হওয়া এই ব্যতিক্রমী উদ্যোগটি এখন হাসপাতালটির একটি স্বীকৃত স্বাস্থ্যসেবা ইউনিটে পরিণত হয়েছে। বিষণ্ণতা, উদ্বেগ, অটিজম ও সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীদের আবেগ নিয়ন্ত্রণ এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে এই অ্যানিমেল থেরাপি বেশ কার্যকর ভূমিকা রাখছে। গাধার পাশাপাশি এখন গিনিপিগ, মুরগি ও ছাগলকেও এই থেরাপি কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























