মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

এআই ভয়েস ক্লোনিং: কণ্ঠ নকল করে প্রতারণা থেকে বাঁচার উপায়

আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে মানুষের কণ্ঠস্বর হুবহু নকল করার মাধ্যমে প্রতারণার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক নারী তার মেয়ের কণ্ঠ নকল করা একটি ফোন কল পেয়ে প্রতারণার শিকার হয়েছেন। এফবিআই-এর তথ্যমতে, এআই-জেনারেটেড জালিয়াতির কারণে গত বছর বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ।

প্রতারকরা সামাজিক যোগাযোগমাধ্যম বা পুরনো কোনো অডিও থেকে সামান্য কণ্ঠ সংগ্রহ করে এআই টুলের মাধ্যমে হুবহু রেপ্লিকা তৈরি করে। এরপর প্রিয়জনের বিপদে পড়ার নাটক সাজিয়ে জরুরি ভিত্তিতে টাকা দাবি করে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এআই প্রযুক্তির উন্নতির ফলে সাধারণ মানুষের পক্ষে আসল ও নকল কণ্ঠের পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই অপরিচিত বা সন্দেহজনক নম্বর থেকে আসা এমন জরুরি কলে বিচলিত না হয়ে সত্যতা যাচাইয়ের পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিদরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে: রাবি ছাত্রশিবির

এআই ভয়েস ক্লোনিং: কণ্ঠ নকল করে প্রতারণা থেকে বাঁচার উপায়

আপডেট সময় : ১১:০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬