ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

শৈলেশ্বরী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

কঙ্কাল

এমন মরব—
দীর্ঘ চুম্বনের পর যেন স্থির ঝুলে আছি তোমার অধরে
একবিন্দু বরফের মতো!

মাংস খসেছে তবু দুজনের যৌথ করোটি—
স্থিত ও অবিচ্ছেদ্য
বহু বহু বহু বর্ষ পরও!
আর কোনো প্রত্ন জাদুঘরে—
পুরাণবিদ সাজিয়ে রাখছে
আমাদের সংঘবদ্ধ ক্ষয়িষ্ণু কঙ্কাল

অনুশোচনা

ভেসে ভেসে ঐ আশ্চর্য সমুদ্র বন্দরে পৌঁছে যাব একদিন, যার সদর দরজায় দাঁড়িয়ে আছে সেই স্বয়ম্ভূ শৈলেশ্বরী—গ্রীবা ঘুরিয়ে রেখেছে দিগন্তে, বিস্ময়কর সব ঢেউ উঠছে খোলা চুলে; যাকে একটু দেখতে চাই বলে, নিভৃতে কয়েক মুহূর্ত চুম্বনে, ধরো আলিঙ্গনেও জড়াতে চাই বলে কত কত ভুল হাতে, ভুল ওষ্ঠে নিজেকে সমর্পণ করেছি কত শত অমাবস্যা-পূর্ণিমার রাতে; যাকে কোনোদিন দেখিনি অথচ হন্যে হয়ে খুঁজে চলেছি কী দিন কী রাত্রি…

বৃথা সব যৌবন-ক্ষয়ের গ্লানি যখন নিজেকে বিমর্ষ ও বিস্রস্ত করে তুলেছে, তাকে বরং অলীক ভেবেছি মাঝে মাঝে, বিভ্রম ভেবেছি তবু সে তো ঠায় দাঁড়িয়েছিল ঐ আশ্চর্য সমুদ্র বন্দরের সদর দরজায়; তার হাতখানা একবার, মাত্র একবার ধরতে পারলেই বোধকরি পূর্ণ হয়ে উঠবে সমুদয় শূন্য ভাণ্ড…

একবার, একবারই চাই—তারপর নৈঃশব্দ্য দীর্ঘ হবে শুধু

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

শৈলেশ্বরী

আপডেট সময় : ১২:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫