ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

সাভার চামড়া শিল্প নগরীতে কোরবানির পশুর চামড়া প্রবেশ অব্যাহত, দর নিয়ে আক্ষেপ

ঈদুল আজহার প্রথম দিনে ঢাকার সাভারের চামড়া শিল্পনগরীতে কোরবানির পশুর চামড়া প্রবেশ অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রায় ৪০ হাজারের বেশি কোরবানির পশুর কাঁচা চামড়া শিল্প নগরীতে প্রবেশ করেছে। সরেজমিনে দেখা গেছে, চামড়া প্রবেশ, ট্রাফিক ব্যবস্থাপনা ও সংরক্ষণে সমন্বিত প্রচেষ্টা চলছে। বিসিক, শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করছে।

চামড়া শিল্প নগরীর বিসিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মেহরাজুল মাইয়ান জানিয়েছেন, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মোট ১৯২টি ট্রাকে করে ৪৩ হাজার ৮৬৭টি কাঁচা চামড়া প্রবেশ করেছে। এর মধ্যে গরু ও মহিষের চামড়া রয়েছে ৪৩ হাজার ৫১৪টি এবং ছাগল-ভেড়ার চামড়া ৩৫৩টি। শিল্পনগরীতে আসা চামড়া দ্রুত সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের কাজ চলছে। পাশাপাশি চামড়া পরিবহন ও ব্যবস্থাপনায় সার্বিক প্রস্তুতি রাখা হয়েছে।

শিল্পনগরীর প্রধান ফটকে দায়িত্বপালনরত কর্মীরা জানান, দুপুর সাড়ে ১২টা নাগাদ সর্বপ্রথম কোরবানির পশুর চামড়া নিয়ে একটি গাড়ি শিল্পনগরীতে প্রবেশ করে। দিনের প্রথম ধাপে আসা এসব চামড়ার বেশিরভাগই রক্তমাখা ছিল। আড়ত ও ট্যানারিতে চামড়াগুলো প্রবেশের পর তাতে লবণ মাখানোর কাজ করছেন শ্রমিকরা।

অন্যদিকে, শিল্প নগরী সংলগ্ন চামড়ার আড়তগুলোতে চামড়া নিয়ে আসা মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার দর নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। তারা দাবি করেন, সরকার নির্ধারিত দাম অনুপাতে কাঁচা চামড়ার যে দাম হওয়া উচিত, তার চেয়ে অনেক কম দাম প্রস্তাব করছেন আড়তদাররা। তবে ট্যানারিগুলোতে চামড়া নিয়ে আসা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা দর নিয়ে তেমন কোনো আপত্তি জানাননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদ উদযাপনের মধ্যে মর্মান্তিক ঘটনা: গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু

সাভার চামড়া শিল্প নগরীতে কোরবানির পশুর চামড়া প্রবেশ অব্যাহত, দর নিয়ে আক্ষেপ

আপডেট সময় : ০৮:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬