ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নেচার ইনডেক্স র‍্যাংকিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: একাডেমিতে দশম, রসায়নে দ্বিতীয়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক গবেষণা সূচক স্প্রিঞ্জার নেচার পরিচালিত নেচার ইনডেক্স র‍্যাংকিংয়ে উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এই সূচকে বিশ্ববিদ্যালয়টি একাডেমিক গবেষণা সূচকে বাংলাদেশের মধ্যে দশম এবং রসায়ন গবেষণায় দ্বিতীয় সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে।

জানা গেছে, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়ের গবেষণা তথ্যের ভিত্তিতে এই র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি সাধারণ ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান যাচাই করে এই তথ্য প্রকাশ করে থাকে সংশ্লিষ্ট সংস্থা।

র‍্যাংকিং অনুযায়ী, বৈশ্বিক পরিসরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অবস্থান ছয় হাজার ৪৫তম, একাডেমিক পর্যালোচনার ক্ষেত্রে তিন হাজার ৬৯তম এবং রসায়ন গবেষণায় দুই হাজার ৬৫৩তম। বাংলাদেশের মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান সামগ্রিকভাবে ১৪তম, একাডেমিক পর্যালোচনার ভিত্তিতে ১০ম এবং রসায়ন গবেষণায় দ্বিতীয়।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের নিরলস গবেষণা প্রচেষ্টা ও একাডেমিক উৎকর্ষতার স্বীকৃতি। আমরা ইতোমধ্যেই একটি র‍্যাংকিং ডেভেলপমেন্ট কমিটি গঠন করেছি, যার মূল লক্ষ্য হলো গবেষণাকে উৎসাহিত করা এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে একটি সম্মানজনক র‍্যাংকিং পর্যায়ে উপনীত করা।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এডিস মশা নিয়ন্ত্রণে রাজধানীতে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: দুই ভবন মালিককে জরিমানা

নেচার ইনডেক্স র‍্যাংকিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: একাডেমিতে দশম, রসায়নে দ্বিতীয়

আপডেট সময় : ০৪:১৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬