ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পবিত্র ঈদুল আজহা আজ: ত্যাগের মহিমায় উদ্ভাসিত দেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, ত্যাগ ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে আজ সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাঈলের (আ.) পরম ত্যাগের স্মৃতিবিজড়িত এই উৎসব মুসলিম উম্মাহর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। জিলহজ মাসে হজ উপলক্ষে বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান ইব্রাহিম (আ.)-এর স্মৃতিবিজড়িত মক্কা-মদিনায় সমবেত হন।

ইসলামে ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ, তাকওয়া এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ। সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করছেন। কোরবানির মাংস আত্মীয়-স্বজন ও অসহায় মানুষের মাঝে বণ্টনের মাধ্যমে সমাজে ভাগাভাগি ও সহমর্মিতার এক অনন্য বার্তা ছড়িয়ে পড়ে।

ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পৃথক বাণীতে তারা ঈদুল আজহার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তারা।

রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ মাঠে সকাল ৭টা ৩০ মিনিটে। আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়াও রাজধানীর বিভিন্ন মসজিদ ও ঈদগাহে একাধিক জামাতের আয়োজন করা হয়েছে।

এদিকে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে প্রস্তুতি নিয়েছে দুই সিটি করপোরেশন। নির্ধারিত স্থানে পশু কোরবানি ও পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তারা। পাশাপাশি ঈদকে ঘিরে নগরজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

তবে উৎসবের আনন্দের মাঝেও কিছু মানুষের ঈদ কাটছে কষ্টে। রাজধানীর কালশীতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এখনও খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। আগুনে ঘরবাড়ি ও ঈদের প্রস্তুতি পুড়ে যাওয়ায় তাদের ঈদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে। একইভাবে হামে প্রায় সাড়ে ৫০০ মানুষ মারা যাওয়ায় অনেক পরিবারে এবার ঈদের আনন্দ নেই।

ঈদের দিন অনেকেই ঈদের নামাজ শেষে কবরস্থানে গিয়ে স্বজনদের জন্য দোয়া করেন। ঈদ উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোও যথাযথভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে। সব মিলিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ত্যাগের শিক্ষা, কোরবানির প্রস্তুতি ও পরিবার-স্বজনের মিলনে এবারের পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এডিস মশা নিয়ন্ত্রণে রাজধানীতে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: দুই ভবন মালিককে জরিমানা

পবিত্র ঈদুল আজহা আজ: ত্যাগের মহিমায় উদ্ভাসিত দেশ

আপডেট সময় : ১২:০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬