ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

শেখ হাসিনার সাজা হওয়ায় টিএসসিতে উল্লাস, মিষ্টি বিতরণ

জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাজা হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উল্লাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা মিষ্টি বিতরণ করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) বিকাল পৌনে তিনটার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পরপরই শিক্ষার্থীরা উল্লাসে মেতে ওঠেন।

এদিন মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত শেখ হাসিনার বিচারের রায় টিএসসিতে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

রায় ঘোষণার টিএসসি থেকে শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমালোচকদের কড়া জবাব: নেইমারের জোড়া গোলে সান্তোসের প্রথম জয়

শেখ হাসিনার সাজা হওয়ায় টিএসসিতে উল্লাস, মিষ্টি বিতরণ

আপডেট সময় : ০৫:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫