ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে কষ্ট পেয়েছেন আইনজীবী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন। 

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনার রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

আমির হোসেন বলেন, ‘রায়টি আমার বিপক্ষে গেলেও মেনে নিয়েছি। কারণ রায়ে কিছু অসঙ্গতি রয়েছে। এ জন্য কিছুটা ব্যথিত, ক্ষুব্ধ।’

মামলার বিষয়ে শেখ হাসিনার সঙ্গে কোনও যোগাযোগের চেষ্টা করেছেন কি-না জানতে চাইলে এ আইনজীবী বলেন, ‘আমি চেষ্টা করিনি। পলাতক আসামির ক্ষেত্রে এ বিধানও নেই।’ 

তিনি আরও জানান, হাসিনাসহ অন্যান্য আসামিরাও যোগাযোগের চেষ্টা এবং কোনও রকমের সহায়তাও করেনি। তবে সহায়তা পেলে তার জন্য সুবিধা হতো।

একই অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল। অপর আসামি ও পরে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পাঁচ বছরের সাজা দেন আদালত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডায়াবেটিস রোগীদের রোজা: কখন, কতবার ও কেন রক্তে শর্করার মাত্রা পরীক্ষা জরুরি?

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে কষ্ট পেয়েছেন আইনজীবী

আপডেট সময় : ০৪:৫১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫