ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মৃতপ্রায় ধরার খাল বা বৈলর খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে প্রধানমন্ত্রী সড়কপথে ত্রিশালে পৌঁছান এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও খালের ফলক উন্মোচন ও মাটি কেটে খননকাজের সূচনা করেন। এ সময় তিনি খালের পাড়ে একটি তালগাছের চারা রোপণ করেন।
১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৩.১ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করেছিলেন, যা পরবর্তীতে ব্যবহারের অভাবে মরা খালে পরিণত হয়। পুনর্খনন কার্যক্রমের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী স্থানীয় জনসভায় ভাষণ দেন। অনুষ্ঠানে মন্ত্রী ও স্থানীয় জনপ্রতিনিধিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























