ময়মনসিংহের ত্রিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। শনিবার দুপুরে তিনি বৈলর ইউনিয়নের কানহর এলাকায় পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। সফরের শুরুতে তিনি ৪৭ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘ধরার খাল’ পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পরে তিনি এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করবেন। কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও তিনি স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো ত্রিশাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
রিপোর্টারের নাম 























